ফুলবাড়ীয়ায় পাওনা ১০ টাকা না দেয়ায় ভাতিজার ছুরিকাঘাতে চাচি খুন

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ১০ টাকা না দেয়ায় ভাতিজার ছুরিকাঘাতে আয়েশা খাতুন (৪৫) নামে এক নারী খুন হয়েছে। এ ঘটনায় ভাতিজা তৌহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকাল ৬ টার দিকে উপজেলার বাকতা ইউনিয়নের কৈয়ারচালা (নছর দোকান) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আয়েশা খাতুন এই গ্রামের মো. তারা মিয়ার স্ত্রী। গ্রেপ্তার মো. তৌহিদ একই গ্রামের লাল মাহমুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, নিহত আয়েশা তৌহিদের চাচি। তৌহিদ নিহত আয়েশার ছেলে আশিকের কাছে ১০ টাকা পেত। বিকালে তৌহিদ ধারের ১০ টাকা টাকা ফেরত চায় আশিকের কাছে। তখন আশিক টাকা দিতে অস্বীকৃতি জানায়। এই নিয়ে দুইজন কথা কাটাকাটিতে জড়ায়। কথা কাটাকাটির একপর্যায়ে দু”জন মারামারিতে জড়ায়। এসময় আশিকের মা এগিয়ে আসলে তৌহিদ ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই আয়েশা মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

এ বিষয়ে ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, ১০ টাকা নিয়ে দ্বন্দ্বে ভাতিজার ছুরির আঘাতে চাচি আয়েশা খাতুন মারা গেছে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় অভিযুক্ত তৌহিদকে গ্রেপ্তার করা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...