ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

Date:

spot_img

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখ পালিত হয়। নতুন বছরের নতুন দিনে সবার প্রতি শুভ কামনা জানিয়ে কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সোলতানার নেতৃৃত্ব বর্ণাঢ্য রেলি বের করা হয়।
র‍্যালিটি ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‍্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ,
স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ স্থানীয় লোকজন অংশ গ্রহন করেন।

বিভিন্ন স্কুল ও ইউনিয়ন পরিষদ থেকে আসা শিক্ষার্থীরা এসময় রংবেরঙের প্লে কার্ড প্রদর্শন করেন। র্যালি পূর্ব স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমুহের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় সংগীত, এসো এসো বৈশাখ গানটি পরিবেশিত হয়।

একইদিন ঊষা আর্টস ইনস্টিটিউট আয়োজিত স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতেই শিশুদের চিত্রাংক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতি সত্তার কবি মুহাম্মদ নুরুল হুদাসহ অনেকে বক্তব্য রাখেন। দুপুরের দিকে বাঙালির ঐতিহ্য বচি নিয়ে পান্তা ভাতের আয়োজন করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...