
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
“নববর্ষের ঐকতার, গণতন্ত্রের পুনরুত্থান” প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের লাখাইয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র, কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, পজীব কর্মকর্তা একেএম আব্দুস শাহেদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ মুর্শেদ আলম, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবুল কাসেম, লাখাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ ওয়াহেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলাম রাকিব, লাখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, জাসাসের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশীষ দাশগুপ্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সভাপতি ইউএনও সৈয়দ মুরাদ ইসলামসহ উপস্থিত অতিথিরা।





