স্পিকারের সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক সংযোগ (কানেক্টিভিটি) এবং সংসদীয় মৈত্রী গ্রুপের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের ঐতিহাসিক অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে একটি দৃঢ় ও অবিচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে এবং সে সময় ভারত সর্বতোভাবে বাংলাদেশের পাশে ছিল।

স্পিকার আরও বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে সভাপতি পদে মনোনয়নে ভারতের সমর্থন প্রতিবেশীসুলভ ইতিবাচক মনোভাবের প্রতিফলন।

বর্তমান জাতীয় সংসদের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, সংসদ অত্যন্ত প্রাণবন্ত এবং বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও জোরদার করতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সংসদীয় মৈত্রী গ্রুপের গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের প্ল্যাটফর্ম দুই দেশের মধ্যে সেতুবন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নিয়মিত সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

বৈঠকে উভয় পক্ষই জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান এবং ভারত সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক উপহার তুলে দেন। বৈঠকে ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...