‎মহাসাংগ্রাই উৎসবে সেনাবাহিনীর অনুদান ও মানবিক সহায়তা প্রদান

Date:

spot_img

সালাউদ্দিন, খাগড়াছড়ি প্রতিনিধি

পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎এর ধারাবাহিকতায় রবিবার (১২ এপ্রিল) সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে আসন্ন মহাশাংগ্রাই উৎসব উপলক্ষে আর্থিক অনুদান এবং মাসিক মানবি সহায়তা প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎সিন্দুকছড়ি জোন সদরসহ মানিকছড়ি ও বাটনাটলি আর্মি ক্যাম্পের আওতাধীন বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পরিচালিত হয়।
‎
‎জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে ৬টি মহাশাংগ্রাই উদযাপন কমিটির হাতে উৎসব পালনের জন্য নগদ (৪৭,০০০) টাকা তুলে দেওয়া হয়।
‎
‎এছাড়াও ৪ জন দুস্থ ও অসহায় ব্যক্তির  ২ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ২ জন বাঙালির মাঝে (১৫,০০০) টাকা নগদ অর্থ প্রদান করা হয়।
‎
‎শিক্ষার প্রসারে ১০০ জন ছাত্র-ছাত্রীর ৬০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ৪০ জন বাঙালির মাঝে (৩০,০০০) টাকা মূল্যের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
‎
‎পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ২২ জন বাঙালির মাঝে ৭,০০০ টাকা মূল্যের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়েছে।
‎
‎আবাসন সহায়তার অংশ হিসেবে ৩টি পরিবারের ২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ১টি বাঙালি পরিবারের মাঝে ২২,৫০০ টাকা মূল্যের ডেউ টিন বিতরণ করা হয়।
‎
‎আজকের এই কর্মসূচিতে মোট ১,২১,৫০০ টাকার আর্থিক ও বস্তুগত সহায়তা প্রদান করা হয়।
‎
‎সহায়তা প্রাপ্তির পর সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা সেনাবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সুবিধাভোগীরা জানান, সেনাবাহিনীর এ ধরণের মানবিক কার্যক্রম দুর্গম পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করছে।
‎
‎সিন্দুকছড়ি জোন সূত্রে জানানো হয়েছে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
‎
‎আজকের কর্মসূচিগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পন্ন হয়েছে।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...