গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়রায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩টায় উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে কয়রা সদরে সমবেত হন। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ আবু বকরের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু তাহের, কয়রা সদর ইউনিয়ন আমীর মো. মিজানুর রহমান, বাগালি ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, উত্তর বেদকাশী ইউনিয়ন আমীর মাস্টার নূর কামাল হোসেন, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ভারপ্রাপ্ত আমীর খান ইসহাক আলী এবং যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান এবং এ বিষয়ে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি তারা দাবি আদায়ে ভবিষ্যতেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...