সশস্ত্র বাহিনী রাষ্ট্রের, কোনো দলের নয়: প্রধানমন্ত্রী

Date:

spot_img

সশস্ত্র বাহিনী দেশের জনগণের আস্থা ও নিরাপত্তার প্রতীক—এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এই বাহিনী কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর সম্পদ নয়; বরং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাই তাদের একমাত্র দায়িত্ব।

রোববার সেনাবাহিনীর দরবারে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা দেশের মানুষের মধ্যে তাদের প্রতি আস্থা আরও সুদৃঢ় করেছে।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনী বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক আন্দোলনে তাদের সংযম ও পেশাদারিত্ব দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে।”

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনাবাহিনীর মধ্যে যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করেছিলেন, তা অব্যাহত রাখতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় এবং অন্তর্বর্তী সরকারের পুরো আমলে সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও বাহিনী স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করেছে।

জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর সাফল্যের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকারের সময় এই খাতে দেশ আন্তর্জাতিক অঙ্গনে অনন্য উচ্চতায় পৌঁছায়।

তিনি আরও জানান, দেশের প্রতিটি খাতের সংস্কার ও জনগণের সামগ্রিক উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র মেরামতের লক্ষ্যে বিএনপি যে ‘জুলাই সনদে’ স্বাক্ষর করেছিল, তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলেও তিনি উল্লেখ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...