ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন ক‌মি‌টি গঠন

Date:

spot_img

মাছুদুর রহমান মিলন

ঢাকাস্থ টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরামের নতুন নির্বাহী ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। ১৯ সদস্যবিশিষ্ট এই ক‌মি‌টির সভাপ‌তি নির্বা‌চিত হ‌য়ে‌ছেন, তুখোড় ও অসাধারণ পারদর্শী তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন সাংবা‌দিক নেতা দৈনিক আমার বার্তার যুগ্ম সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা
এবং সাধারণ সম্পাদক প‌দে নির্বা‌চিত হয়েছেন দ্য মর্নিং বেল-এর সম্পাদক আনিসুর রহমান খান।

নতুন ক‌মি‌টিতে প্রবীণ মেধাবী, সৎ ও যোগ‌্য ৯ জন সাংবা‌দিক‌কে নি‌য়ে এক‌টি উপ‌দেষ্টা প‌রিষদ গ‌ঠিত হ‌য়ে‌ছে। ওই প‌রিষ‌দের সদস‌্যরা হ‌লেন; র‌ফিকুল ইসলাম রতন, গাফফার মাহমুদ, খান মোহাম্মদ সা‌লেক, জীবন ইসলাম, আশরাফ আলী, তালুকদার হারুন, জামাল উ‌দ্দিন, শাহজাহান মিয়া ও ফি‌রোহ মান্না ।

নব‌ নির্বা‌চিত এই নির্বাহী কমিটির মেয়াদ কাল হ‌চ্ছে ২০২৬–২০২৮ সা‌ল পর্যন্ত। শনিবার (১১ এপ্রিল ২০২৬ইং তা‌রি‌খে) রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপদেষ্টা মণ্ডলীর সমন্বয়ে গঠিত জুড়ি বোর্ড এই কমিটি নির্বাচন করেন। পরে সভায় উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে সর্বসম্মতভা‌বে নতুন ক‌মি‌টি গঠন করা হয়।

নতুন এই নির্বাহী কমিটিতে আ‌রো যারা স্থান পে‌য়ে‌ছেন তারা হ‌লেন, সিনিয়র সহ-সভাপতি শেখ এনামুল হক, সহ-সভাপতি ফেরদৌস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক তোফিক অপু ও শাহনাজ পারভীন এলিস, কোষাধ্যক্ষ নুরুল হুদা, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক তাবিবুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক ওয়ালিদ খান, নারী বিষয়ক সম্পাদক মোশরিফা খান লাকি এবং সাংস্কৃতিক সম্পাদক সালাউদ্দিন বাদল।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে নির্বা‌চিত হ‌য়ে‌ছেন ড. হারুনুর উর রশিদ, আবু মোহাম্মদ মাছানী, সুবীর কুমার নাথ, খোরশেদ আলম আকাশ, রবিউল ইসলাম, মাহাশরূপা টুবুন এবং খন্দকার আছাব মাহমুদ।
নতুন নেতৃত্বের মাধ্যমে দক্ষ নির‌পেক্ষ পক্ষপা‌তিত্বহীন অক্লান্ত প‌রিশ্রমে আমা‌দের প্রা‌ণের সংগঠন টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মাধ‌্যমে টাঙ্গাইল জেলার সকল কর্মকে আরও সুসংগঠিত ও গতিশীল ক‌রে তুল‌বে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...