সুন্দরবনে বনদস্যু দমনে অভিযান: অস্ত্র ও গুলি উদ্ধার

Date:

spot_img

কয়রা (খুলনা) প্রতিনিধি

সুন্দরবনে বনদস্যু দমনে বন বিভাগের যৌথ অভিযানে ৩টি দেশীয় বন্দুক ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে কোনো বনদস্যুকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেল ৫টার দিকে সুন্দরবনের কোবাদক স্টেশনের অধীন কঞ্চির খালের বাইনতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—উক্ত স্থানে বনদস্যুদের একটি দল দস্যুতা চালানোর প্রস্তুতি নিচ্ছিল। এর পরিপ্রেক্ষিতে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশনের বনরক্ষীরা যৌথভাবে অভিযান শুরু করেন।

অভিযান চলাকালে বনরক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন কয়েকজন দস্যুর গতিবিধি লক্ষ্য করে তাদের ধাওয়া করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রায় ৭ রাউন্ড গুলি বিনিময় হয়। একপর্যায়ে দস্যুরা গহীন বনের মধ্যে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ৩টি দেশীয় বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়।

কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান জানান, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমানের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের বিষয়টি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মশিউর রহমান বলেন, সুন্দরবনে অপরাধ দমনে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় নিয়মিত অভিযান আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বনদস্যুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...