ডিবির অভিযানে বকশীগঞ্জে ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেফতার

Date:

spot_img

রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)২ পুলিশ।
জানা যায়, গত ১০ এপ্রিল রাতে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ উপজেলার মেরুচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হাসান (৪০) কে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাজমুল হাসান রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। তার এই কর্মকাণ্ডে মেরুচর এলাকার যুব সমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...