
মোহাম্মদ শফিকুল ইসলাম, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকা জেলার ধামরাই উপজেলার ৪ নং যাদবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ বাঁশকোঠা ও গক্ষুরা জামে মসজিদের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ, প্রশাসক, ঢাকা জেলা পরিষদ ও সভাপতি, ঢাকা জেলা যুবদল (বিএনপি)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জামে মসজিদের সভাপতি মোঃ সোলাইমান হোসেন এবং সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোর্তজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আলতাফ হোসেন সরকার, সাবেক সভাপতি, যাদবপুর ইউনিয়ন যুবদল (বিএনপি)।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর, সদস্য, ধামরাই উপজেলা নির্বাহী কমিটি ও সাবেক সভাপতি, যাদবপুর ইউনিয়ন যুবদল (বিএনপি); জনাব সিদ্দিক হোসেন মিন্টু, যুবদল ঢাকা জেলা বিএনপি; মোঃ আলমগীর হোসেন, যাদবপুর ইউনিয়ন যুবদল (বিএনপি); এনামুল হক, ধামরাই উপজেলা যুবদল (বিএনপি); মোঃ আব্দুর রাজ্জাক (বিডিআর), ৪ নং ওয়ার্ড সভাপতি, যুবদল (বিএনপি); মোঃ মিজানুর রহমান মোল্লা ও মোঃ রাজু আহাম্মেদ (রাজু), যাদবপুর ইউনিয়ন যুবদল (বিএনপি)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।





