‎নওগাঁয় ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১ ‎

Date:

spot_img

‎আহসান হাবীব শিপলু, বিশেষ  প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে ৫ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুক হোসেনকে (৪০) আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে এ ঘটনার পরপরই তাকে আটক করেছে থানা পুলিশ।
‎
‎আজ শনিবার (১১ এপ্রিল) সকালে পুলিশ মিডিয়া সেলে এ তথ্যটি জানানো হয়। আটক ফারুক হোসেন উপজেলার চৌঘাট (কাগজকুটা), বন্ধাবর গ্রামের মোজাহারের ছেলে ও ভুক্তভোগী ছাত্রী উত্তর চৌঘাট আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেনির শিক্ষার্থী।
‎
‎জানা যায়, ফারুক হোসেন ভিকটিমকে ধর্ষণের জন্য তাকে গাছের ডাল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। এ সময় ভিকটিম কোন রকমে আসামির হাতে কামড় দিয়ে পালিয়ে যায়। এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ সুপারের নির্দেশে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিকেলে ফারুক হোসেনকে আটক করে।
‎
‎ ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বলেন, বর্তমানে ভিকটিমের চিকিৎসার পাশাপাশি আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে। আসামিকে যথাযথ প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...