খুলনা রেঞ্জে অপরাধ দমনে জোর, ডিআইজির নির্দেশনা

Date:

spot_img

খুলনা থেকে এম. রোমানিয়া

খুলনা রেঞ্জে অপরাধ দমনে জোর দিয়ে পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। ০৮ এপ্রিল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ডিআইজি বলেন, কিশোর গ্যাং, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। মামলা তদন্তের মানোন্নয়ন এবং তদন্তাধীন মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি গ্রেফতারি পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য। এজন্য পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি জেলার পুলিশ সুপারকে নিজ নিজ এলাকায় তদারকি জোরদার করে অপরাধ নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।

সভায় অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) তোফায়েল আহাম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) শেখ জয়নুদ্দীন, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) আরআরএফ মোঃ হাতেম আলী, অতিরিক্ত ডিআইজি (ট্যুরিস্ট পুলিশ) শুক্লা সাহা এবং হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাকারিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও খুলনা রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপারগণ সভায় অংশগ্রহণ করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...