দেওয়ানগঞ্জে বোরো চাষীদের অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ শুরু

Date:

spot_img

রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জে বোরো মৌসুমে সেচ কার্যক্রম সচল রাখতে বোরো চাষীদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি অফিসের মাধ্যমে যাচাইকৃত বোরো চাষীরা এখন থেকে অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বোরো মৌসুমে কৃষকদের সেচ কার্যক্রমে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং কৃষকরা সহজে প্রয়োজনীয় জ্বালানি তেল পেতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আজ ডিলার পয়েন্টে জ্বালানি তেল বিতরণ কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রতন মিয়াসহ আরো কর্মকর্তারা।

উপস্থিত কর্মকর্তারা জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় এবং চলতি বোরো মৌসুমে চাষাবাদ নির্বিঘ্ন রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে উপজেলার বোরো চাষীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...