‎রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ ব্যবসায়ী: অপহরণ ও হত্যার আশঙ্কা, আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ

Date:

spot_img

রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি

‎রংপুর নগরীতে ঢাকা থেকে আসা এক ব্যবসায়ী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজের ঘটনায় অপহরণ ও হত্যার আশঙ্কা প্রকাশ করে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতোয়ালী থানাধীন শান্তিবাগ এলাকার বাসিন্দা উজ্জল মিয়া (৩৮) তার বাড়ীতে স্বামী মো. ফকরুল আলম টুটুল(৩৬) আসার পর নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেন নিখোঁজ টুটুলের স্ত্রী মৌসুমি আক্তার সুমি। নিখোঁজ টুটুল ঢাকার ডেমরা থানার ৬৭ নং ওয়ার্ডের সানারপাড়া গ্রামের পরিচিত একজন গরু ব্যবসায়ী। তিনি বর্তমানে শারীরিক কিছু অসুস্থতার জন্য বাড়ীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছেন।

‎লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৯টার দিকে টুটুলকে তার দূসম্পর্কের আত্মীয় উজ্জ্বল মিয়া (৩৮) কৌশলে ঢাকা থেকে ডেকে আনেন তার বাড়িতে। পরে তাকে রংপুর নগরীর কলেজরোড শান্তিবাগ এলাকার একটি ভাড়া বাড়িতে নেওয়া হয়। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন অভিযুক্ত উজ্জ্বল মিয়ার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগী। তারা টুটুলকে জোরপূর্বক আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তার স্ত্রী।

‎অভিযোগে আরও বলা হয়, গত ১ এপ্রিল  সকাল আনুমানিক ৮ টা থেকে ৯ টার দিকে টুটুলকে মারধর করে জোরপূর্বক একটি ঢাকাগামী বাসে তুলে দেওয়া হয় বলে জানান বিবাদীরা। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, সিম কার্ড ও ব্যক্তিগত জিনিসপত্র কেড়ে নেওয়া হয়।এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি। তাকে অনেকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার মোবাইল বন্ধ থাকায় তার সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। নিখোঁজের পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধবের বাড়ির অবস্থানগুলোতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর স্ত্রী অভিযোগ করেন, অভিযুক্তদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কোনো সন্তোষজনক কথা বলেনি, এবং বিভিন্ন সময় ভুল উত্তর দিচ্ছে। এবং বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

‎লিখিত অভিযোগে নিখোঁজ টুটুলের স্ত্রী মৌসুমি আক্তার সুমি আশঙ্কা প্রকাশ করেন বলেন, পূর্ব বিরোধের জেরে তার স্বামীকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। তিনি দাবি করেন, তাকে হত্যা করে লাশ গুম করার আশঙ্কাও রয়েছে। তিনি বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে নির্যাতন করে গুম করা হয়েছে বলে আমি আশঙ্কা করছি। আমি আমার স্বামীর জীবনের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন। ভুক্তভোগী টুটুলের স্ত্রী দ্রুত তার স্বামীকে জীবিত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্য উদঘাটনের আহ্বান জানান।

‎এ বিষয়ে রংপুর মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...