ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী ধর্ষণের অভিযোগে যুবক আটক

Date:

spot_img

তুহিন ফরাজী, ভোলা প্রতিনিধি

ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগে আরিফ হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। পরে দুপুরে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক আরিফ হোসেন লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গল শিকদার এলাকার নসু হাওলাদারের ছেলে। তিনি হাসপাতাল সংলগ্ন একটি ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের বাসিন্দা। কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার সকালে পানি আনতে নিচে গেলে অভিযুক্ত আরিফ তাকে দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে তৃতীয় তলায় নিয়ে যান।

এরপর সেখানে ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান জানান, ভুক্তভোগী নারী মারামারির ঘটনায় আহত হয়ে ২–৩ দিন আগে হাসপাতালে ভর্তি হন। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক।

অভিযুক্তকে দ্রুত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় ভোলা জেলায় উত্তেজনা বিরাজ করছে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...