ভালো বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

সুখী, সমৃদ্ধ ও ভালো বাংলাদেশ গড়তে সব ধর্মের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান ‘ইস্টার সানডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ইস্টার সানডে উপলক্ষে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। প্রধানমন্ত্রী তাদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। তিনি খ্রিষ্টান সম্প্রদায়ের সাফল্য কামনা করেন।

ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের সভাপতি ফিলিপ পি. অধিকারীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের মানুষকে এক চোখে দেখি। সবাইকে সমানভাবে ভালোবাসি। ধর্ম যার যার, দেশটা সবার।

তিনি বলেন, দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, আগে ধারণা ছিল অন্য ধর্মের মানুষ বিএনপিকে ভোট দেয় না। এবারের নির্বাচনে তা ভুল প্রমাণিত হয়েছে। সব ধরনের মানুষ ভোট দিয়ে বিএনপিকে জয়ী করেছে।

প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার সময় দেশের অবস্থা ভঙ্গুর ছিল। অর্থনীতি, যোগাযোগসহ বিভিন্ন খাত দুর্বল ছিল। পরিস্থিতি ছিল যুদ্ধবিধ্বস্ত দেশের মতো।

তিনি জ্বালানি সংকট মোকাবিলার বিষয়েও কথা বলেন।

অনুষ্ঠানে খ্রিষ্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ বাইবেল সোসাইটির সাধারণ সম্পাদক রেভারেন্ড অসীম বাড়ৈ এবং ফেডারেশন অব প্রোটেস্ট্যান্ট চার্চ ইন বাংলাদেশের অবসরপ্রাপ্ত উইং কমান্ডার খ্রিস্টোফার মি. অধিকারী।

তারা ফ্যামিলি কার্ড, কৃষকদের ১০ হাজার টাকা সুদসহ ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও খ্রিষ্টান চার্চের যাজকদের বিশেষ সম্মানি ভাতা প্রদানসহ সরকারের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন।

তারা জাতীয় সংসদে সংরক্ষিত আসনে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের পক্ষ থেকে নারী প্রতিনিধি এবং ইস্টার সানডে সরকারি ছুটি ঘোষণার দাবি জানান।

এছাড়া তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে সহযোগিতা এবং সহযাত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারা বলেন, বিএনপি চেয়ারপারসনের জন্য সাত হাজার চার্চে প্রার্থনা হয়েছে। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের কল্যাণ কামনাতেও প্রার্থনা করা হয়েছে।

খ্রিষ্টান নেতাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

পরে ইস্টার সানডে উপলক্ষে প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেওয়া হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...