ডিমলায় ছাত্র অধিকার পরিষদের গয়াবাড়ী ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন

Date:

spot_img

জুয়েল রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে ৫নং গয়াবাড়ী ইউনিয়ন শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ (ছয়) মাসের জন্য এ কমিটির অনুমোদন প্রদান করেছে ডিমলা উপজেলা শাখা।

গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলা শাখার সভাপতি মোঃ মোরছালিন ইসলাম এবং সাধারণ সম্পাদক আজিনুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ তানভীর ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাঈম রাজ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবু সাঈদ (আমান)।

এছাড়াও কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মোকছেদ আলী, সহ-সভাপতি হিসেবে মোঃ রবিউল ইসলাম ও মোঃ সুজন ইসলাম দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নয়ন ইসলাম ও মোঃ লাম ইসলাম। সাংগঠনিক টিমে রয়েছেন মোঃ মুমিন ইসলাম ও মোঃ সাকিল ইসলাম।

দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাসেল ইসলাম এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মোঃ দিপু ইসলামকে।

উপজেলা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, সংগঠনের নীতি ও আদর্শ অনুসরণ করে নবগঠিত এই কমিটি আগামী ৬ মাস ইউনিয়ন পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে। প্রয়োজনে যেকোনো সময় কমিটি পরিবর্তন, পরিমার্জন বা বিলুপ্ত করার ক্ষমতা উপজেলা কমিটি সংরক্ষণ করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...