৫ বছরেও চালু হয়নি মহম্মদপুর বাসস্ট্যান্ড

Date:

spot_img

শাহরিয়ার তন্ময়, মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরে নতুন বাস স্ট্যান্ড নির্মাণের উদ্যোগটি শুরু হয়েছিল বেশ জাঁকজমকপূর্ণভাবে। জেলা প্রশাসকের নির্দেশনায় নির্ধারিত স্থানে বালু ভরাট কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, সহকারী কমিশনার (ভূমি) হরেকৃষ্ণ অধিকারী সুমন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তবে উদ্বোধনের পাঁচ বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত বাস স্ট্যান্ডটি চালু হয়নি। দীর্ঘ সময় পার হলেও প্রকল্পটির অগ্রগতি বা বাস্তবায়ন নিয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। কেন এই প্রকল্প থমকে আছে, তার মূল কারণ এখনো অজানা রয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, বহু প্রতীক্ষিত এই বাস স্ট্যান্ড পাঁচ বছরেও চালু না হওয়া প্রশাসনিক ব্যর্থতারই স্পষ্ট উদাহরণ। দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করে চালু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে কি না, সেটিই এখন দেখার বিষয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...