চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে এসে স্ট্রোকে একজনের মৃত্যু

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ফুয়েল কার্ড সংগ্রহ করতে এসে আর বাড়ি ফেরা হলো না ভেদামারি গ্রামের বাসিন্দা বখতিয়ার হোসেন (৫৫)।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে আলমডাঙ্গা উপজেলা মাঠে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত আলমডাঙ্গা শহরের ফাতেমা ক্লিনিকে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ফুয়েল কার্ড নেওয়ার জন্য উপজেলা চত্বরে মানুষের ভিড় ছিল। সেই ভিড়ের মধ্যেই বখতিয়ার হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেদামারি গ্রামে চলছে কান্নার রোল, স্বজনদের আহাজারিতে পরিবেশ হয়ে উঠেছে ভারী।

স্থানীয়রা জানান, গতকাল থেকে ফুয়েল কার্ড বিতরন শুরু হলে আজ শেষদিন হিসাবে সকাল সকাল ফুয়েল কার্ড নিতে এসেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই পথেই নিভে গেল তার জীবনের প্রদীপ। এ বিষয়ে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আকতার জানান, মৃত ব্যক্তি পূর্ব থেকেই অসুস্থ ছিলেন। উপজেলা মাঠে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। সেখানে স্ট্রোক করে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা যায়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...