মধুপুরে পঁচা-বাসি মাংস বিক্রির দায়ে মাংস ব্যবসায়ীকে জরিমানা

Date:

spot_img

সাইফুল ইসলাম

টাঙ্গাইলের মধুপুরে পঁচা এবং বাসি মাংস বিক্রি করার অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মধুপুরের হাটখোলা বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় ৪০ কেজি পঁচা মাংস জব্দ করা হয় এবং সেই মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ব্যবসায়ীর বিরুদ্ধে মান নিয়ন্ত্রণ আইন ২০১১ অনুযায়ী জরিমানার সিদ্ধান্ত নেন।

এসময় উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: শহিদুজ্জামানও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার এসময় জানান, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে এই ধরনের কাজের সাথে জড়িতদের কঠিন শাস্তির আওতায় আনা হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...