টাঙ্গাইলে দুর্ঘটনায় নিহত পরিবারের হাতে অনুদান প্রাপ্তির ফরম তুলে দেন পরিচালক

Date:

spot_img

মাছুদুর রহমান মিলন, টাঙ্গাইল থেকে

টাঙ্গাইলে ঈদুল ফিতরের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে অনুদান প্রাপ্তির ৩২ নং ফরম তুলে দেন বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির পরিচালক (যুগ্ম সচিব) রুবাইয়াত ই আশিক।
এরপর টাংগাইল অফিস পরিদর্শন করেন ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঠিকভাবে কাজ করা নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ টাঙ্গাইল সার্কেলের সহকারি পরিচালক শেখ মাহতাব উদ্দিন আহমেদ।

বিআরটিএ পরিচালক জানান, সারাদেশে বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে ঈদুল ফিতরের ছুটিতে যাত্রাপথে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারদের হাতে অনুদান প্রাপ্তির ৩২ নং ফ্রম তুলে দিচ্ছি।

তিনি আরো বলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গোড়াই- দেওহাটা এলাকায় গত ১৮ মার্চ সড়ক দুর্ঘটনা নিহত হন মো: ফারুক হোসেন (৪৫)। নিহতের ভাই সোহেল মীরের কাছে দুর্ঘটনার বর্ণনা শুনে পরিবারকে সান্তনা দেই। একই সাথে অনুদান প্রাপ্তির ৩২ নং ফ্রম তুলে দেই।

পরিচালক আরো জানান, আমি আশা প্রকাশ করছি সকল প্রক্রিয়ার সম্পন্ন করে আগামী ৩০ দিনের মধ্যে নিহতের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক পৌঁছে দেয়া সম্ভব হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...