৯০ টাকার ভাড়া ১৫০, অতিষ্ঠ যাত্রীরা

Date:

spot_img

রিফাত আলী, দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরে দেওয়ানগঞ্জ থেকে জামালপুর শহরগামী সড়কে সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, যেখানে প্রচলিত ভাড়া ৯০ টাকা, সেখানে অনেক চালক ও পরিবহন সংশ্লিষ্টরা ১৫০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছেন। এতে প্রতিদিন চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ-জামালপুর রুটে প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগীসহ নানা শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সিএনজি চালকরা যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে।

ভুক্তভোগী কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, “সাধারণ মানুষের কষ্টের কথা কেউ ভাবে না। ৯০ টাকার ভাড়া ১৫০ টাকা নেওয়া হচ্ছে। এটা এক ধরনের জুলুম ও সিন্ডিকেট বাণিজ্য।”

আরেক যাত্রী বলেন, “আমরা প্রতিদিন এই রুটে চলাচল করি। অতিরিক্ত ভাড়ার কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চলাচলই কঠিন হয়ে পড়েছে।”

এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি অসাধু সিন্ডিকেট যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছে। সংশ্লিষ্ট প্রশাসনের নজরদারি না থাকায় এ ধরনের অনিয়ম আরও বাড়ছে বলেও মনে করছেন তারা।

এ অবস্থায় সাধারণ যাত্রীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), দেওয়ানগঞ্জ, জেলা প্রশাসন, বিআরটিএ ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দ্রুত অভিযান চালিয়ে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ, নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ এবং নিয়মিত মনিটরিংয়ের দাবি জানান।

স্থানীয় সচেতন মহল বলছে, সাধারণ মানুষকে জিম্মি করে ভাড়া সন্ত্রাস আর চলতে দেওয়া যায় না। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে যাত্রী দুর্ভোগ আরও বাড়বে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...