‎রংপুরের পীরগাছায় স্বাধীনতা দিবসে শেখ মুুজিবের ভাষণ প্রচার: তদন্তে পুলিশ

Date:

spot_img

রংপুর প্রতিনিধি

‎রংপুরের পীরগাছায় মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের ভাষণ প্রচারকে কেন্দ্র করে উদয় সরকার (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকালে উপজেলার পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।

‎আটক উদয় সরকার পীরগাছা সদর ইউনিয়নের অনন্তরাম (যুগীপাড়া) এলাকার মৃত সুশীল চন্দ্র সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে শেখ মুুজিবের ভাষণ প্রচার শুরু করেন উদয় সরকার। এতে উপস্থিত কিছু মানুষের মধ্যে উত্তেজনা ও বাদানুবাদ সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে পীরগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

‎এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম জানান, “স্থানীয়দের মাধ্যমে এক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাটি ঘিরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...