মেম্বার পদে অংশগ্রহণ নিয়ে সাজাহান সম্রাটের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

spot_img

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১নং উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রংপুর গ্রামে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মোঃ সাজাহান সম্রাট।

মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে অনুষ্ঠিত এ সভায় ওয়ার্ডের যুবসমাজ, স্থানীয় মুরুব্বি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভার মূল উদ্দেশ্য ছিল এলাকাবাসীর সঙ্গে সরাসরি আলোচনা করা এবং মেম্বার পদে নির্বাচন করলে তাদের সমর্থন ও মতামত জানা।
সভায় এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তা-ঘাটের অবস্থা, সামাজিক শৃঙ্খলা এবং জনসেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ মতামত তুলে ধরেন এবং দায়িত্বশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

মোঃ সাজাহান সম্রাট তার বক্তব্যে বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত আছি। আপনাদের মতামত জানার জন্যই আজকের এই আয়োজন। আমি নির্বাচন করবো কি না—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। তবে আপনারা যদি পাশে থাকেন, তাহলে মেম্বার পদে নির্বাচন করার বিষয়টি বিবেচনা করবো।”

তিনি আরও বলেন, “এলাকার উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং যুবসমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করার বিষয়ে আমি কাজ করতে চাই। সবার সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ভালো কিছু করা সম্ভব।”

সভায় উপস্থিত স্থানীয়রা জানান, এ ধরনের আলোচনা এলাকার সমস্যাগুলো সামনে আনার একটি ভালো সুযোগ তৈরি করে এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা রাখে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...