জ্বালানি তেলের তীব্র সংকট রায়পুর উপজেলায়

Date:

spot_img

লিটন হোসেন

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় বর্তমানে জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। পেট্রোল পাম্পগুলোতে টানানো হয়েছে ‘তেল নেই’ লেখা সাইনবোর্ড। এই সংকটের সরাসরি প্রভাব পড়েছে পরিবহন খাতে, বিশেষ করে পণ্যবাহী ট্রাক,বাস, মোটরসাইকেল ও অন্যান্য পরিবহন চালকরা পড়েছেন চরম বিপাকে। দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে স্থবির হয়ে পড়েছে উপজেলা সরবরাহ ব্যবস্থা।

সরেজমিনে দেখা গেছে, রায়পুর উপজেলার প্রায় সবকটি পেট্রোল পাম্প এখন জ্বালানি শূন্য। শহরের নামী-দামি পাম্প যেমন—মেসার্স আলহাজ্ব হাজি আলি আকবর ফিলিং স্টেশন ,মতিন ট্রেডার্স ফিলিং স্টেশন ,রৌশন আরা ফিলিং স্টেশনে কোনো তেল পাওয়া যাচ্ছে না।

তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা  বাস ড্রাইভার ইসমাইল তার অসহায়ত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, “পাম্পে পাম্পে ঘুরছি কিন্তু কোথাও ডিজেল নেই। কখন তেল আসবে, আদৌ আসবে কি না—তা কেউ বলতে পারছে না। আমাদের চাকা ঘুরলে পেট চলে, কিন্তু তেলের অভাবে এখন রাস্তায় বসে থাকা ছাড়া উপায় নেই। এতে করে আমাদের আয় যেমন বন্ধ হচ্ছে, তেমনি সময়মতো মালামাল পৌঁছাতে না পারায় ব্যবসা-বাণিজ্য ও পুরো সাপ্লাই চেইন বড় ক্ষতির মুখে পড়ছে।”

মিলন হোসেন নামে আরেক চালক তিনি আক্ষেপ করে বলেন, “বাজারে তেল নেই, গন্তব্যে পৌঁছাব কীভাবে? প্রতিদিন মাইলের পর মাইল ঘুরেও তেল মিলছে না।”

এদিকে মোটরসাইকেল চালকদের অবস্থাও শোচনীয়। মাহমুদ নামের এক চালক জানান, তিনি ৫ কিলোমিটার পথ হেঁটে রায়পুর হাজী আলী আকবর পাম্পে এসে দীর্ঘ অপেক্ষার পর মাত্র ২০০ টাকার তেল পেয়েছেন। অনেকের কপালে তাও জুটছে না।

সেনাপুর রৌশন আরা ফিলিং স্টেশন সন্ধ্যার  পর কিছু সময়ের জন্য তেল দেওয়া হলেও সেখানে ট্রাক বা বড় যানবাহনের ঠাঁই হচ্ছে না। কেবল মোটরসাইকেলই হিমশিম খাচ্ছে সীমিত তেলের লাইনে। ফলে সড়কের দুই পাশে তেলের অপেক্ষায় ট্রাকের দীর্ঘ সারি তৈরি হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সংকট দ্রুত সমাধান না হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রা আরও স্থবির হয়ে পড়বে। স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন পর্যন্ত এই জ্বালানি সংকট নিরসনে কোনো স্থায়ী পরিকল্পনার কথা জানাতে পারেননি।

অন্ধকার পাম্প আর তেলের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ট্রাক, বস, মোটরসাইকেল গুলোর নিস্তব্ধতা যেন রায়পুর উপজেলায় থমকে যাওয়া অর্থনীতিরই প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...