হঠাৎ সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য প্রতিমন্ত্রী!

Date:

spot_img

আলী আহসান রবি :

২৩ মার্চ: ২০২৬

হঠাৎ এক উপজেলা হাসপাতালে ডাক্তার খুঁজতে থাকলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকে পেলেন না। চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় কর্তব্যরত চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টদের শুভেচ্ছা জানান এবং ছুটিতে চিকিৎসা কার্যক্রমের খোঁজ নিলেন তিনি।

আজ সোমবার দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজ খবর নেন।

ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসা সেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ সময়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসা সেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন। ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. এম এ মুহিত।

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, “আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে।” তবে অনুপস্থিত চিকিৎসকের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, “আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি। দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...