‎টিম ওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে : টেলিযোগাযোগমন্ত্রী

Date:

spot_img

সাইফুল ইসলাম
‎
‎ডাক, টেলিযোগাযোগ , তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিলনা। তাই দীর্ঘদিন পর এদেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই। ভোগান্তি মুক্ত রাখতে চাই। সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবেনা। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিম ওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।
‎
‎রোববার (২২ মার্চ) দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।
‎
‎ফকির মাহবুব আনাম আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু করা হয়েছে। ইতোমধ্যেই ফ্যামেলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। সরকার গঠনের এক মাসের মধ্যে ভোটারের আঙ্গুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফার কার্যক্রম শুরু হয়ে গেছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।
‎
‎মন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক, টেলিযোগযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে প্রতিটি উপজেলা আইটি ভিলেজ করার পরিকল্পনা হাতে নিয়েছি। এর মাধ্যমে ১০ লাখ লোকের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক সহযোগিতা নিয়ে হাইটিক পার্কের উন্নয়নের মাধ্যমে যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যেই রাজশাহীতে স্টারলিঙ্ক কাজ শুরু করে দিয়েছে।
‎
‎এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, ৪৫ বছর পর আপনাদের ভোটে বিএনপির এমপি নির্বাচিত করেছেন টাঙ্গাইল-১ মধুপুর ধনবাড়ী থেকে। আপনারা আমাকে এমপি বানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন। এখন আমাদের কাজ হলো আপনাদের উন্নয়ন করা এলাকার উন্নয়ন করা। আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয় ১৭ বছর বঞ্চিত ছিল। আমি প্রতিষ্ঠানের ভবন, জীর্ণশীর্ণ ব্রীজ সহ স্থানীয় সমস্যাগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করবো।
‎
‎এ সময় মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...