রায়পুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

Date:

spot_img

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্বাচনি ইশতেহার অনুযায়ী কয়েকটি বাস্তবায়ন করা হয়েছে। দলের নাম ভাঙ্গিয়ে কোন ব্যাক্তি অপরাধ করার সুযোগ নাই। কোন সরকার থেকে যা পাব, আপনারা তা পাবেন। ’

বৃহস্পতিবার (১৯ মার্চ) রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে অসহায় ও দুঃস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের ভুঁইয়া। অনুষ্ঠান শেষে এমপি উপস্থিত থেকে উপজেলা পরিষদের সামনে লন্ডন ভিলায় বিএনপির দলীয় কার্যালয় উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে খায়ের ভুঁইয়া বলেন, ‘আমি সরকার থেকে যা পাব, আপনাদের তাই দেয়া হবে। ‘আপনারা যাতে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী আপনাদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন। ’

তিনি জানান, এদিন ৩০০ পরিবারের মাঝে দুই হাজার টাকা করে মোট ৬ লাখ টাকা বিতরণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যান্য পরিবারগুলোকেও সহায়তা প্রদান করা হবে।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর স্বল্প সময়ের মধ্যেই প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে ফ্যামিলি কার্ড কার্যক্রম, যার আওতায় দেশের সকল পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে।

খায়ের ভুঁইয়া বলেন, ‘যারা সামর্থ্যবান তারা এই কার্ড থেকে কোনো অর্থ নেবে না, আর যারা গরিব তারা এই সুবিধা পাবে। তবে সবারই ফ্যামিলি কার্ড থাকবে। ’ এছাড়া কৃষকদের জন্য আলাদা কার্ড ও সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। মেঘনার চরের সরকারি খাস জমি দলিল অনুযায়ি বন্টন করা হবে। এতে কমিটি করে দেয়া হবে। মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স থাকবে। কিশোরগ্যাং ও সন্ত্রাসীদের ছাড় দেয়া হবেনা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার, ওসি শাহিন মিয়া, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডঃ মনিরুল ইসলাম হাওলাদার, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারন সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক ডাক্তার নুরে আলম মুকুল, আনিসুল হক, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, এডঃ এমরান হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সুবিধা ভোগী পরিবারের সদস্য প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...