
ময়মনসিংহ প্রতিনিধি
যানজট নিরসন, বাজার মনিটরিং এবং জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষায় বুধবার (১৮ মার্চ) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলার বাজার ও প্রধান সড়কে যানজট কমাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩টি মামলায় পৃথকভাবে জরিমানা আরোপ করা হয়।
এছাড়াও, এলাকার পেট্রোল পাম্পগুলোতে পেট্রোলিয়ামজাত দ্রব্যের মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





