ময়মনসিংহে অসহায় রোজাদারদের মাঝে ইফতার উপহার বিতরণ

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের রোজাদারদের মাঝে ইফতার উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ।

রবিবার (১৪ মার্চ) বিকাল ৫টায় ময়মনসিংহ নগরের টাউন হল চত্বর, সার্কিট হাউস মাঠ ও জয়নুল আবেদীন পার্ক এলাকায় রোজাদারদের মাঝে এসব ইফতার উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত থেকে রোজাদারদের হাতে ইফতার উপহার তুলে দেন স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মুহাম্মদ আল রব্বানী।

তিনি বলেন, অসহায় ও নিম্ন আয়ের রোজাদাররা যাতে রমজানের ইফতারের আনন্দ থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। রমজানজুড়ে ময়মনসিংহে ইফতার উপহার বিতরণের কার্যক্রম চলমান রেখেছি। আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য – মানব সেবার মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করা।

তিনি আরও জানান, এর আগে শীত মৌসুমে সুবিধাবঞ্চিত ও গৃহহীন মানুষের মাঝে কম্বল বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

শেখ মুহাম্মদ আল রব্বানী বলেন, সংগঠনের সদস্য ও শিক্ষার্থী ভাই-বোনদের সম্মিলিত সহযোগিতায় এসব মানবিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি কাজ করে যাবে।

উল্লেখ্য, স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন ময়মনসিংহ নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ এবং রোজাদারদের মাঝে ইফতার উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...