খাল খননে কৃষিতে সেচ বাড়বে,উৎপাদন খরচ কমবে- বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম

Date:

spot_img

আলী আহসান রবি :

সোমবার, ১৬মার্চ, ২০২৬ :

‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে আরিবিল খাল খনন করছে সরকার। এর ফলে পানির (সারফেস ওয়াটার) প্রবাহ ও কৃষিতে সেচ সুবিধা বাড়বে। বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমলে কৃষিতে উৎপাদন খরচ কমাবে। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী না করলে উন্নয়ন কেবলমাত্র কাগজেই সীমাবদ্ধ হয়। সাধারণ জনগণের ভাগ্যের উন্নয়নে সরকার একে একে যুগান্তকারী সব পদক্ষেপ বাস্তবায়ন করছে।’

সোমবার (১৬মার্চ) দুপুরে কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়িবিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম, এমপি এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম আরও বলেন,’ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে চালু হয়েছে। কিশোরগঞ্জের প্রায় এক হাজারের বেশি পরিবার এই কার্ডের মাধ্যমে টাকা পাচ্ছে। এছাড়া ইমাম–মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালু ও এপ্রিলে কৃষক কার্ড চালু হতে যাচ্ছে। এতে চাষী, খামারি এমনকি পাটচাষি ও রেশমচাষীরা এই কার্ডের সুবিধা পাবেন।সরকার এর মধ্যে প্রায় ১২ লাখ কৃষকের এক হাজার ৫০ কোটি টাকার সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। ‘

এরপর কিশোরগঞ্জ-৬ এর সাংসদ প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম নিজে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবালসহ জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...