খাল খনন প্রকল্প বাস্তবায়নে কেউ দুর্নীতি করলে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে -তথ্যমন্ত্রী

Date:

spot_img

আলী আহসান রবি :

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সরকার ক্ষমতায় আসার পূর্বে যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে ভোটারদের হাত থেকে কালির দাগ মুছে যাওয়ার আগেই তা ধাপে ধাপে বাস্তবায়নের কাজ শুরু করেছে। তারমধ্যে দেশব্যাপী আগামী ৫ বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি অন্যতম। আজ সারাদেশে ৫৪টি জেলায় একযোগে এই কর্মসূচির উদ্বোধন করা হবে উল্লেখ করে তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়নের সাথে যারা জড়িত তারা যদি কোনো প্রকার দুর্নীতির আশ্রয় নেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।

সোমবার সকাল ১০:০০ টায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন দেশব্যাপী নদী-নালা, খাল, জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও বাস্তবায়নের অংশ হিসেবে বরিশাল জেলার গৌড়নদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর মৌজায় ‘কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কাজের উদ্বোধন’ উপলক্ষে কুতুবপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত জনসভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী খাল খনন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, এই প্রকল্প দেশে সবুজের বিপ্লব ঘটাবে। এতে করে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি নির্ভরতা হ্রাস পাবে। এসময় তিনি আগামী পাঁচ বছরের মধ্যে গৌড়নদীতে ১২০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করা হবে বলে জানান। তবে প্রাথমিকভাবে ৫ কিলোমিটার খালের ২ কিলোমিটারের কাজ আজ থেকে শুরু হয়েছে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী সরকারি কাজে জবাবদিহিত নিশ্চত করার গুরুত্ব প্রসঙ্গে বলেন, জনগণ হলেন রাষ্ট্রের প্রকৃত মালিক আর আমরা যারা সরকারে আছি তারা হলাম চাকর। আপনারা আপনাদের মালিকানা পাই পাই করে আমাদের থেকে বুঝে নিবেন। এসময় তিনি প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, আমরা জনগণের সাথে দেওয়া ওয়াদা বাস্তবায়ন করতে চাই। সে লক্ষ্যে সরকার প্রধান কাজ করে যাচ্ছেন। ক্যাবিনেট থেকে যেসব সিদ্ধান্ত নেওয়া হবে প্রশাসন তা মাঠে বস্তবায়ন করবে।

এসময় তিনি সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানে সরকারের তৎপরতা তুলে ধরে বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী আরও বলেন, গণমাধ্যমকে স্বাধীন করতে হবে যেন সরকারের জবাবদিহিতা বৃদ্ধি পায়। সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে যেন এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে পুলিশ সুপার এ. জেড. এম মোস্তাফিজুর রহমান, গৌড়নদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম, বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...