চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

হেযবুত তওহীদ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে “উগ্ৰবাদ মোকাবেলায় প্রকৃত ইসলামের শিক্ষা ও আইনের শাসন” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুর ২ টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় আইনজীবীদের নিয়ে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান দেশের প্রচলিত বিচারব্যবস্থার অসারতা তুলে ধরে বলেন, “ব্রিটিশদের রেখে যাওয়া এই বিচারব্যবস্থা দেশের সাধারণ মানুষকে ন্যায়বিচার দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ন্যায়বিচারের আশায় আদালত, আইনজীবী ও পুলিশের দ্বারে দ্বারে ঘুরে আজ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমতাবস্থায় এই ব্যর্থ ও ঔপনিবেশিক ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া নির্ভুল বিচারব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের অপরিহার্য দাবি।”

তিনি মূলত দু’টি সুনির্দৃষ্ট কারণে প্রচলিত বিচারব্যবস্থা অনুসরণ না করার ব্যাখ্যা দেন। প্রথমত, তিনি ঈমান আকিদার বিষয়টি স্পষ্ট করে বলেন, “আমরা বিশ্বাস করি, যে বিষয়ে মহান আল্লাহর কোনো বিধান বা হুকুম রয়েছে, সেখানে অন্য কারো মনগড়া বিধান আমরা মানতে পারি না। এটা আমাদের ঈমানের সাথে সরাসরি সাংঘর্ষিক। অথচ প্রচলিত বিচারব্যবস্থা আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালিত না হয়ে ঔপনিবেশিক যুগে ব্রিটিশদের রেখে যাওয়া বিধি-বিধানের আলোকে চলছে।”

দ্বিতীয়ত তিনি এই ব্যবস্থার কাঠামোগত ব্যর্থতা তুলে ধরে বলেন, “প্রচলিত এই ব্যবস্থা মানুষকে ন্যায়বিচার দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বর্তমানে দেশের আদালত গুলোতে প্রায় অর্ধকোটি মামলা ঝুলে আছে। একটি মামলার রায় পেতে ভুক্তভোগীদের যুগ যুগ অপেক্ষা করতে হচ্ছে, অর্থ ও সময় ব্যয় করেও শেষ পর্যন্ত মানুষ সঠিক বিচার পাচ্ছে না।”

তিনি মানবাধিকার ও বাক-স্বাধীনতা সুনিশ্চিত করতে হলে শুধু বিচারব্যবস্থা নয়, বরং রাষ্ট্রের প্রতিটি অঙ্গনে আল্লাহর বিধান কার্যকর করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজে চলমান অন্যায়, অবিচার ও অশান্তি দূর করে প্রকৃত শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায় হলো আল্লাহর হুকুম অনুযায়ী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করা। হেযবুত তওহীদ সেই লক্ষ্যেই জাতিকে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার রূপরেখা প্রদান করে যাচ্ছে।

সভায় আরও বক্তব্য রাখেন, এড.মানিক আকবার, এড.মাসুদ পারভেজ, এড.বদর উদ্দিন, এড.ইউনুস আলী, এড. ওয়াহেদুজ্জামান মুকুল, এড.মাসুদুর রহমান লিটন, এড.রেজাউল হক, এড.আবু সিহাব, হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলা সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক রাশেদ হাসান, বিভাগীয় সভাপতি তানভীর আহমেদ, হেযবুত তওহীদের কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসেব উদ্দিন, জেলা হিজবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলায় কর্মরত আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও হেযবুত তওহীদের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...