ঝালকাঠির রাজাপুর উপজেলায় প্রাইভেটকার খাদে দেড়বছরের শিশু নিহত

Date:

spot_img

শংকর দাস পবন, ঝালকাঠি

ঝালকাঠি রাজাপুর উপজেলায় নৌবাহিনীর এক কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে দেড় বছর বয়সী এক শিশু নিহত
হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা-মা আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) বিকেল খুলনা–বরিশাল মহাসড়কের রাজাপুর উপজেলার বাগড়ি বাজারে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার দৌলতখান উপজেলার বাসিন্দা নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ নিজেই প্রাইভেট কার চালিয়ে মোংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে রাজাপুরের বাগড়ি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।
এ সময় গাড়িতে থাকা তার দেড় বছর বয়সী কন্যা মেহেরিমা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ ও তার স্ত্রী রুমানা আহত হয়েছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...