আমাদের প্রেসক্লাব বেনাপোল এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

Date:

spot_img

জাকির হোসেন, বেনাপোল (শার্শা) প্রতিনিধি

বেনাপোল রহমান চেম্বারের ৬ষ্ঠ তলায় অবস্থিত হোটেল সানরুফে “আমাদের প্রেসক্লাব বেনাপোল”-এর উদ্যোগে ২৪শে, রমজান উপলক্ষে, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জি. এম. আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব ফজলে ওয়াহেদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমাদের প্রেসক্লাব বেনাপোলের উপদেষ্টা আবু তাহের ভারত, মোস্তাফিজ্জোহা সেলিম, মনিরুজ্জামান ও আহম্মদ আলী শাহিন । এসময় প্রেসক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতারির আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের গুরুত্ব এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। পরে প্রধান অতিথি ও উপদেষ্টাদের ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট ও মগ প্রদান করে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মুফতি আবু হানিফ। পরে উপস্থিত অতিথি ও সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক,  ভ্রাতৃত্ববোধ ও সমপ্রীতির বন্ধন কে আরও সুদৃঢ় করতে এ মিলন মেলায় সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হয় এবং মিলেমিশে  একে উপরের বিপদে পাশে থাকার মূল উদ্দেশ্য সিনিয়র সাংবাদিকদের দিক নির্দেশনায় আমাদের প্রেসক্লাব বেনাপোল কে এগিয়ে নিতে চাই।  

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...