ময়মনসিংহে ন্যাশনাল ডক্টরস ফোরামের জাকাত প্রকল্পে সেলাই মেশিন বিতরণ

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

মানবিক সহায়তা ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বীকরণে কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সেই ধারাবাহিকতায় জাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় হতদরিদ্র, বিধবা ও অসচ্ছল পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।

শনিবার (১৪ মার্চ) ময়মনসিংহ মহানগরের ইনোসেন্ট চাইল্ড স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগরের আমীর মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি সুবিধাভোগী নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন, চরপাড়া সাংগঠনিক থানা আমীর প্রভাষক মাওলানা মোঃ শফিকুল ইসলাম এবং সেক্রেটারি ডা. আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামরুল আহসান এমরুল বলেন, জাকাত শুধু দান বা সহানুভূতির বিষয় নয়; এটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দরিদ্র ও অসহায় মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে তাদের স্বাবলম্বী করে তোলাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

আয়োজকরা জানান, জাকাতভিত্তিক স্বাবলম্বীকরণ প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও কর্মক্ষম নারীদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হচ্ছে, যাতে তারা ঘরে বসেই সেলাই কাজ করে আয় করতে পারেন। এতে তারা নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নেও অবদান রাখতে পারবেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী সুবিধাভোগীরা এই উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এমন মানবিক ও কর্মমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...