ত্রিশালে বেতন-বোনাসের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের রাস্তা অবরোধ

Date:

spot_img

মোঃ আব্দুর রহিম খান (রোমান) ত্রিশাল প্রতিনিধিঃ
ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার একটি গার্মেন্টসের সকল শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবিতে গার্মেন্টসের শ্রমিকরা ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ করে। পরে শ্রমিকদের সাথে গার্মেন্টস কর্তৃপক্ষ কথা বলে এবং বকেয়া বেতন-বোনাস ঈদের আগে প্রদান করবে বলে ঘোষণা করলে শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।
জানাযায়, বুধবার বেলা ১১:১০ ঘটিকার সময় ত্রিশাল থানাধীন রামপুর ইউনিয়নের বীর রামপুর সাকিনস্থ জেওসি বিডি গার্মেন্টস কোম্পানি লিমিটেডের সকল গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে গার্মেন্টস মালিক মিস্টার গু দোভাষীর মাধ্যমে ঘোষণা করেন যে চলতি (মার্চ) মাসের ১৫ দিনের বেতন প্রদান করবেন এবং বোনাস ঈদের পরে দেয়া হবে এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ত্রিশাল টু বালিপাড়া আঞ্চলিক সড়কটি বেলা ১১ঃ৪৫ হতে দুপুর ১২.৪৫ মিনিট পর্যন্ত অবরোধ করে রাখে এবং ঈদের আগে বেতন-বোনাসের দাবিতে বিক্ষোভ করতে থাকে। এই রাস্তা অবরোধ করে রাখার কারনে গার্মেন্টসের সামনের ত্রিশাল টু বালিপাড়া রাস্তায় লম্বা যানজট সৃষ্টি হয়ে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পরে। তখন খবর পেয়ে ত্রিশাল থানা পুলিশসহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫ এর অতিরিক্ত পুলিশ সুপার রায়হানা আক্তার এবং সহকারি পুলিশ সুপার লুৎফুর রহমান ও ত্রিশালের সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান সহ সকলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে গার্মেন্ট শ্রমিক এবং গার্মেন্টস মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেন, পরবর্তীতে গার্মেন্টস মালিকপক্ষ হতে আগামী ১৬ মার্চ এর মধ্যে চলতি মাসের ১০ দিনের বেতন সহ বকেয়া বেতন এবং ঈদের বোনাস প্রদান করবেন বলে ঘোষণা দিলে দুপুর ১২:৪৫ ঘটিকার দিকে গার্মেন্টস শ্রমিকরা রাস্তা অবরোধ প্রত্যাহার করে নেন।

গার্মেন্টস শ্রমিক, রতন মিয়া, ফাতেমা বেগম সহ অনেকে জানান- আমরা যদি বেতন-বোনাস না পাই তাহলে ঈদে পরিবারের জন্য কেনা-কাটা করতে পারব না, ঈদ করাও হবে না।
ত্রিশাল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন জানান, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পর্যবেক্ষণ করা হচ্ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...