‎সব সময়ই মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই : হাবিব নিশো

Date:

spot_img

সাইফুল ইসলাম

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না’ গানের এই লাইনগুলো বাস্তবে মিলে যায় টাঙ্গাইলের মধুপুরের আউশনারা ইউনিয়নের তরুণ যুবক হাবিব নিশোর জীবনের সঙ্গে।

‎তিনি নিজ ওয়ার্ডের পাশাপাশি আউশনারা ইউনিয়নের সাধারণ মানুষের সমস্যা সমাধানের সহযোগিতার জন্য এগিয়ে যান স্বার্থ ছাড়াই। সামাজিক কাজে তার অবদান অনস্বীকার্য। সবসময়ই তাকে কাছে পান স্থানীয়রা। সবার অভিমত যেকোন সমস্যায় নিজের সাধ্যমত উপকার করার চেষ্টা করেন তিনি।

‎হাবিব নিশো প্রতিনিয়ত সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে অবদান রাখছেন৷ কখনো তিনি রাস্তাঘাট পরিষ্কার করছেন, কখনো বা গাছে চড়ে গাছের ডালপালা পরিষ্কার করছেন। রাস্তার দুইপাশে ঝোপঝাড়, জঙ্গলও পরিষ্কার করছেন তিনি। রাস্তার ধারে থাকা সাইনবোর্ডগুলোও পরিষ্কার করছেন তিনি।

‎হাবিব নিশো বলেন, আমার সামর্থ্য অনুযায়ী সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষের উপকার করার চেষ্টা করি। অতীতে সব সময় যেভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছি, শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমার বাকি জীবনটুকুও মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই। দোয়া করবেন। মহান আল্লাহ পাক যেন মানুষের কল্যাণের ও সমাজের জন্য সর্বদা নিজেকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন। আমিন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...