সৌদি বাদশার উপহার ঢাকা থেকে কুমিল্লা আসতেই উধাও ২০ কার্টুন খেজুর

Date:

spot_img

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি :

সৌদি আরবের বাদশাহ ‘কিং সালমান হিউমেনিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে প্রাপ্ত ৫২০ কার্টুন খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতেই ৫০০ কার্টুন হয়ে যায়। বাকি ২০ কার্টুন কোথায় হাওয়া হয়ে গিয়েছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়।
গত ৮ মার্চ সোমবার কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী ১৭টি উপজেলায় জনসংখ্যার অনুপাতে পাচশত কার্টুন খেজুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণ করেন।

জেলা প্রশাসকের কার্যালয় দুর্যোগ ও ব্যবস্থাপনা ত্রাণ শাখা চিঠিতে দেখা যায় ৫০০ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে কুমিল্লা জেলার জন্য ৫২০ কার্টুন খেজুর প্রেরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তানিম আহমেদ নামে একজন লিখেন, সৌদি আরবের বাদশাহ এর দেওয়া খেজুর ঢাকা থেকে কুমিল্লা আসতে যদি ২০ কার্টুন উধাও হয়ে যায়। এটা মেনে নেওয়া যায় না। যারা এই কর্মকান্ডের সাথে জড়িত। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে।
এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. জাবেদ আলী কে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপনি কি বলতে চান? আমি পাঁচশত কার্টুন পেয়েছি। ওয়েবসাইটে নাম্বার আছে, আপনি ফোন দিয়ে ডিজিকে জিজ্ঞেস করেন। কুমিল্লায় কত কার্টুন খেজুর দিয়েছে। আমাদেরকে পাঁচশ কাটুন দিয়েছে ঢাকা থেকে। চিঠি পরিবর্তন করা হয়েছে কিন্তু এখনো ওয়েবসাইটে পরিবর্তন করেনি।

এই বিষয়ে জানতে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি এবং হোয়াটসঅ্যাপে খুদেবার্তা পাঠিয়েও কোন উত্তর পাওয়া যায়নি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...