সারাদেশ‎বেনাপোল সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎বেনাপোল সীমান্তে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

‎
‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার
‎
‎যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (২২ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
‎
‎জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯৫টি ভারতীয় শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, আধা কেজি জিরা, ১৫ প্যাকেট ফুচকা, ৭ কেজি কিশমিশ, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট ও ৫৭৫টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...