আর্ন্তজাতিকইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, বহাল থাকবে নৌ অবরোধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, বহাল থাকবে নৌ অবরোধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসানের সম্ভাবনা দেখলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় নতুন করে সামরিক অভিযান শুরুর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

স্থানীয় সময় সোমবার (৯ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আকস্মিক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। সামরিক দিক থেকে ইরান কার্যত শেষ। এখন শুধু বর্তমান পরিস্থিতি ধরে রাখা হচ্ছে, যা প্রতিবেশী দেশগুলোর অনুরোধেই করা হচ্ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জাসিম আল থানির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়া এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পায়।

বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কাতারের প্রধানমন্ত্রী জানান, আঞ্চলিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এগিয়ে নেওয়ার উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। একটি চুক্তিতে পৌঁছানো এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিবাচক আলোচনার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ইরানের ওপর চাপ অব্যাহত রাখার অবস্থান স্পষ্ট করেছেন ট্রাম্প। তিনি বলেন, ইরানের বন্দরগুলোর ওপর মার্কিন নৌ অবরোধ বহাল থাকবে। পাশাপাশি স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানের বাণিজ্য বন্ধে সম্প্রতি ঘোষিত ‘টাস্ক ফোর্স আয়রন গেট’-এর কার্যক্রমও অব্যাহত থাকবে।

ট্রাম্পের দাবি, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক মিত্ররা বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে। তিনি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে, এমনকি সম্ভবত বিশ্বের ইতিহাসেও সবচেয়ে বড় নৌ অবরোধ বলে উল্লেখ করেন।

প্রয়োজনে আবারও সামরিক পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি রয়েছে জানিয়ে ট্রাম্প বলেন, এই মুহূর্তে সামরিক অভিযান চালানোর প্রয়োজনীয়তা খুব একটা দেখছেন না তিনি। তবে পরিস্থিতির পরিবর্তন হলে যেকোনো সময় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানের হুমকি থেকে সুরক্ষিত রাখা হয়েছে। তার ধারণা, খুব শিগগিরই যুদ্ধের অবসান হতে পারে।

এই বিভাগের আরো খবর

ধামরাইয়ে হাজী মোতালেব শিকদার আইডিয়াল স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্লাস পার্টি অনুষ্ঠিত

ধামরাই (ঢাকা) প্রতিনিধি ঢাকার ধামরাইয়ে হাসি-কান্না, স্মৃতিচারণ আর আবেগঘন...

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ ...

‎খুলনায় ভোক্তা-অধিকারের অভিযান : জরিমানা ৮৩ হাজার টাকা

‎ ‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার ‎বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ...

শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের নতুন...