“দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না “

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমরা কোনো ব্যক্তি বা দলের স্বার্থে রাজপথে নামিনি, আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চে বাগেরহাটের কাটাখালীতে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন,গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
যুবসমাজের উদ্দেশে জামায়াত আমির বলেন, তোমরা কারও ছলনায় কান দিও না। আরেকটি অনিবার্য বিপ্লব আমাদের দরজায় কড়া নাড়ছে। বৃহত্তর ত্যাগের জন্য যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, কানেক্টিভিটির নামে বাংলাদেশকে অন্য কোনো দেশের কাছে ইজারা দেওয়া যাবে না। দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না।

পথসভায় বাগেরহাট ১,৩ ও ৪ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা এবং ১১-দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করেছে ১১-দলীয় ঐক্য।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

মণিরামপুর প্রতিনিধি সমাজের চোখে তাঁরা সাধারণ মানুষ। কেউ কৃষক,...

‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

‎রংপুর ব্যুরো ‎ ‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ও...

এসএসসি বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

নড়াইল প্রতিনিধি ২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের...

হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ৩২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি মেধা ও মননের স্বীকৃতি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার...