নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় ১৭নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের দোয়া

Date:

spot_img

খুলনা ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি (খুলনা বিভাগ) ও খুলনা মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) আসর বাদ নগরীর আলফারুক মোড় এলাকায় দলীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন খুলনা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক ও বর্তমান যুবদল নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে নাজমুল হুদা চৌধুরী সাগরের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হবে।

আয়োজকরা বলেন,নাজমুল হুদা চৌধুরী সাগর দীর্ঘদিন ধরে খুলনার রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এবং রাজনৈতিক অঙ্গনে তার অনুপস্থিতি এক অপুরণীয় ক্ষতি হিসেবে তারা দাবি করেন। তাই তাঁর দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিজানুর রহমান,কামাল হোসেন,সাইফুল ইসলাম,সাত্তার মোড়ল,কাজল খান,আবু হাসান,এস এম মামুন,আরিফুল ইসলাম, মুরাদ গাজী ও কবির গাজীর আয়োজনে ও নগর যুবদলের সাবেক সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান বাবুর সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম খোকন, যুবনেতা কামরুল ইসলাম কামু। এছাড়াও ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আজিজুল ইসলাম,সাধারণ সম্পাদক সাইফুল বকশি,সাংগঠনিক সম্পাদক ইয়াসিন মোল্লা,আমিরুল ইসলাম,ফারুক খান,শেখ শরিফুল ইসলাম বাদল,সাইফুল মল্লিক,মোঃ রাজু আহমেদ,মহিবুল্লাহ, রফিকুল ইসলাম শান্ত,আব্দুল গফফার,মুন্না তালুকদার, আব্দুল্লাহ,মাসুম,রমজান,আলমগীর হোসেন,ফেরদৌস, পলাশ,শাহানা আক্তার,আসমা প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

নাজমুল হুদা সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় ১৭নং ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দের দোয়া

খুলনা ব্যুরো বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি...

দেওয়ানগঞ্জ বাজারে স্বপ্ন সুপার শপের উদ্বোধন

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌর শহরের বাজারের হাইস্কুল...

আবুল খায়ের গ্রুপে ভাঙনের সুর, ৫০ হাজার কোটি টাকার ব্যবসা নিয়ে চার ভাইয়ের দ্বন্দ্ব

# চেয়ারম্যান আবুল কাশেম একদিকে, মূল ব্যবসার নিয়ন্ত্রণে অন্য...

জায়গার সংকট, আগাছা-জঙ্গলে বেহাল বাগেরহাটের বড় কবরস্থান, দাফনেও ভোগান্তি

বাগেরহাট প্রতিনিধি একসময় ছিল পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল পরিবেশ। সময়ের পরিক্রমায়...