এসএসসি বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

Date:

spot_img

নড়াইল প্রতিনিধি

২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নড়াইল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ২১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

সার্বিক ফলাফলে নড়াইল জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে।

নড়াইল জেলার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ জন ট্যালেন্টপুলে এবং ২০:জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি
পেয়েছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে নড়াইল জেলায় প্রথম স্থানে রয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে ৫ জন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি থেকে ১ জন, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, ইতনা স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, চাচই মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, শতদল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলে নড়াইল জেলা অষ্টম স্থানে থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বোর্ডের মেধাতালিকায় জেলার অবস্থান উন্নত হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মণিরামপুরের তরুণ চিত্রশিল্পী মোহনের প্রথম একক প্রদর্শনী যশোরে

মণিরামপুর প্রতিনিধি সমাজের চোখে তাঁরা সাধারণ মানুষ। কেউ কৃষক,...

‎দিনাজপুর শিক্ষাবোর্ডে আট বছরের মধ্যে পাসের হার সর্বনিম্ন, ৪৯ প্রতিষ্ঠানের সবাই ফেল

‎রংপুর ব্যুরো ‎ ‎দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি ও...

এসএসসি বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

নড়াইল প্রতিনিধি ২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের...

হোসেনপুরে গোবিন্দপুর আইডিয়াল স্কুলের ৩২ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি মেধা ও মননের স্বীকৃতি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার...