কুমিল্লা হোমনায় নৌকাঘাটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে এলাকাবাসী

Date:

spot_img

বিশেষ প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারসংলগ্ন চরলহনীয়া নৌকাঘাট এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। মৃত পশু, পচা বর্জ্য ও পলিথিনের স্তূপ থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। নাক চেপেও এ পথ দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘাট ব্যবহারকারী যাত্রী, বাজারের ক্রেতা-বিক্রেতা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।

তিতাস নদীর তীরে অবস্থিত রামকৃষ্ণপুর বাজারটি কুমিল্লার হোমনা ও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানুষের যাতায়াতের অন্যতম সংযোগস্থল। এ পথে যাতায়াতের জন্য ভুরভুরিয়া এলাকায় দুটি এবং চরলহনীয়ায় একটি—মোট তিনটি খেয়াঘাট রয়েছে। স্থানীয়দের অভিযোগ, তিনটি ঘাটেই ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। তবে চরলহনীয়া ঘাটের আশপাশে জমে থাকা বর্জ্য জনদুর্ভোগের পাশাপাশি তিতাস নদীর পরিবেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঘাটসংলগ্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে নানা ধরনের ময়লা-আবর্জনা ও মৃত পশু। পচা বর্জ্যের তীব্র দুর্গন্ধে স্বাভাবিকভাবে চলাচল করাও দায় হয়ে পড়েছে। এসব বর্জ্যের কিছু অংশ নদীর পানিতে মিশছে। নদীর পানিতে ভাসছে মৃত পশু, পলিথিন ও অন্যান্য আবর্জনা। পানির নিচেও জমে রয়েছে পশুর হাড়সহ বিভিন্ন উচ্ছিষ্ট। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি জলজ পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ এ নৌঘাট দিয়ে প্রতিদিন নানা প্রয়োজনে মানুষ নদী পারাপার হন। কেউ বাজার করতে আসেন, কেউ যান শিক্ষাপ্রতিষ্ঠানে, আবার কেউ ব্যবসায়িক ও ব্যক্তিগত কাজে এ পথ ব্যবহার করেন। কিন্তু ঘাটের এমন অস্বাস্থ্যকর পরিবেশে তাঁদের প্রতিনিয়ত দুর্গন্ধ সহ্য করে চলাচল করতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী ও শিশুদের যাতায়াতের ক্ষেত্রে পরিস্থিতিটি বাড়তি দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এলাকাবাসীর মতে, ঘাটটিতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনার অভাব পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। জনস্বাস্থ্য ও নদীর পরিবেশ সুরক্ষায় ঘাট এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে তিতাস নদীতে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে এ দুর্ভোগের অবসান ঘটাবে। ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারের গুরুত্বপূর্ণ চরলহনীয়া নৌঘাটকে ময়লা-আবর্জনার ভরপুর।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও উল্লাস উদযাপন

ধামরাই (ঢাকা) প্রতিনিধি যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি...

ফেলে দেওয়া নারিকেলের ছোবড়ায় নতুন সম্ভাবনা, তৈরি হচ্ছে ফাইবার-কোকোফিড

বাগেরহাট প্রতিনিধি একসময় নারিকেলের ছোবড়া ফেলে দেওয়া হতো, কোথাও আবার...

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা প্রতিনিধি ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে...

‎কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান, আটক ৬

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ‎ ‎নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই...