“আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে,গণভোট নিয়ে তালবাহানা চলবে না”

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের গড়িমসি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে চট্টগ্রামের পটিয়া পৌরসদরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌরসভা জামায়াত আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবসের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসতে পারে—এমন আশঙ্কা থেকে ২৮ অক্টোবর দলটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল বলে তিনি মনে করেন। কিন্তু শহীদদের আত্মত্যাগের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি। এরপরও দলটির ওপর দমন-পীড়ন চালানো হয়েছে এবং বারবার জামায়াতকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার কথা ছিল। দলটি সম্মানজনকভাবে দুই কোটি ৩৮ লাখ ভোট পেয়েছে দাবি করে তিনি বলেন, ১১-দলীয় জোট পেয়েছে ৩৯ শতাংশ ভোট।

গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, জনগণ ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। তাই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে কোনো ধরনের তালবাহানা চলবে না। রায় বাস্তবায়নের পরই জনগণ ঘরে ফিরবে বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লার বাংলাদেশ। একই সঙ্গে ২৮ অক্টোবরের শহীদদের চেতনাকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

পটিয়া উপজেলা জামায়াতের আমির জসিম উদ্দীনের সভাপতিত্বে এবং কালারপোল থানা জামায়াতের আমির মাস্টার নাছির উদ্দীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের নেতা ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দীন, সেক্রেটারি রাশেদুল ইসলাম, কালারপোল থানা জামায়াতের সেক্রেটারি মো. ইব্রাহিম, প্রবীণ ব্যাংকার আবুল হোসেন, অ্যাডভোকেট বোরহান উদ্দীন, ফখরুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির পটিয়া শহর শাখার সভাপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ প্রমুখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

মূল্য নির্ধারণের অধিকার কার হাতে? অন্যের চোখে অসুন্দর, নিজের সত্তায় অনন্য

রেহানা ফেরদৌসী একজন মানুষের কাছে যে নারী একদিন আকাঙ্ক্ষার...

শিশুর নিরাপদ ভবিষ্যৎ : কতটা প্রস্তুত আমাদের সমাজ?

ফরিদুল ইসলাম একটি শিশুর চোখে পৃথিবী মানে অফুরন্ত সম্ভাবনা, নতুন...

“আগামীতে জামায়াত ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসবে,গণভোট নিয়ে তালবাহানা চলবে না”

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে বলে মন্তব্য...

কুমিল্লা হোমনায় নৌকাঘাটে ময়লার ভাগাড়, চরম ভোগান্তিতে এলাকাবাসী

বিশেষ প্রতিনিধি কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের ঐতিহ্যবাহী রামকৃষ্ণপুর বাজারসংলগ্ন...