কেন্দুয়ায় ৩২ বস্তা ডিএপি সারসহ অটোরিকশা জব্দ, চালক পলাতক

Date:

spot_img

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

‎নেত্রকোনার কেন্দুয়া থেকে তাড়াইলে পাচারের সময় ৩২ বস্তা ডিএপি সারসহ একটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চিরাং-তাড়াইল সড়কের মোজাফরপুর সীমান্ত এলাকায় স্থানীয় কৃষকদের সহায়তায় এটি জব্দ করা হয়। এ সময় চালক পালিয়ে যান।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সার ও অটোরিকশাটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি।

‎স্থানীয় কৃষকদের অভিযোগ, সার সংকটের মধ্যে সরকারি ভর্তুকির সার পাচারের কারণে তারা চাহিদামতো সার পাচ্ছেন না এবং বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন। মোজাফরপুর এলাকার কৃষক শহিদ মিয়া সার ডিলার হোসাইনের বিরুদ্ধে পাচারে জড়িত থাকার অভিযোগ করেছেন। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

‎কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
‎
‎
‎

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

খুলনা প্রতিনিধি ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে...

‎কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান, আটক ৬

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি ‎ ‎নেত্রকোনার কেন্দুয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই...

কয়রায় নানা কর্মসূচিতে অংশ গ্রহণ এমপি মাওলানা আবুল কালামের

​কয়রা (খুলনা) প্রতিনিধি খুলনার কয়রায় নানা অর্থবহ ও উন্নয়নমূলক...

অবশেষে নওগাঁর আলোচিত শ্যালিকা পূর্ণিমা স্বামী তালাক করলেন মাসুদ রানাকে

বিশেষ প্রতিনিধি নওগাঁয় শ্যালিকাকে বিয়ে করাকে কেন্দ্র করে একের...