
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকরা তাদের সর্বনিম্ন বেতন ৩০০০০ টাকার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ।
মঙ্গলবার সকালে গাজীপুরের কোনাবাড়ী মৌচাক এবং চৌরাস্তার বাইপাস এলাকায় গার্মেন্টস শ্রমিকরা সকাল থেকে বিক্ষোভ মিছিল করে রাস্তা অবরোধ করে তাদের বেতন বৃদ্ধির দাবি জানান । শ্রমিকদের বিক্ষোভ মিছিলের কারণে কোনাবাড়ী ও মৌচাক এলাকার সকল গার্মেন্টস প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন মালিক পক্ষ।
গার্মেন্টস শ্রমিকরা দাবি করেন বর্তমান বাজারের দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণে তাদের সংসার চলে না তাদের যে বেতন দেওয়া হয় এ বেতন দিয়ে তারা ঢাকা শহর এবং গাজীপুরে ঘর ভাড়া দিয়ে বাজার সদাই সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পত্র ক্রয় করে সংসার চালানো অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বলে তারা উল্লেখ করেন
তারা বলেন বর্তমানে বাজার মূল্য বৃদ্ধির কারণে তাদের বেতন বৃদ্ধি করা হয় নাই তাই তাদের চলতে অনেক কষ্ট সাধ্য ব্যাপার। তারা আরো বলেন মালিকপক্ষ বাঁচলে শ্রমিকরা বাজবে শ্রমিকরা যদি বাঁচে তাহলে মালিকপক্ষ বাঁচবে। শ্রমিকরা বলেন মালিক পক্ষ থেকে বেতন বৃদ্ধির কথা জানানো সত্বেও বিগত তিন মাস যাবত তাদের কোন বেতন বৃদ্ধি করা হচ্ছে না।তারা বলেন আমরা রাস্তায় নেমেছি গাড়ি ভাঙচুর করার জন্য নয় দোকানপাট ভাঙচুর করার জন্য নয় আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা সবাই একত্রিত হয়ে রাস্তায় নেমেছি।
অন্যদিকে নারী শ্রমিকদের অভিযোগ তাদের ন্যূনতম বেতন বৃদ্ধি করার জন্য তারা আরো বলেন নারী শ্রমিকরা অসুস্থ হলে চিকিৎসার সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয় না প্রয়োজন হলে ছুটি দেওয়া হয় না। গর্ভবতী নারী শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয় না। নারী শ্রমিকদের সাথে সদাচরণ করা হয় না।তারা আরো দাবি করেন বিকাল পাঁচটার পরে ওভার টাইম ধরতে হবে। তাই তারা তাদের বেতন বৃদ্ধির দাবি আদায়ের লক্ষে রাস্তায় নেমেছেন বলে উল্লেখ করেন।





