দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

Date:

spot_img

দেওয়ানগঞ্জ প্রতিনিধি

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা অপসারণ ও নদের স্বাভাবিক প্রবাহ সচল রাখার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদল ও যুবদল।

দীর্ঘদিন ধরে নদে কচুরিপানা জমে থাকায় নৌ চলাচল ও নদের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছিল। এ পরিস্থিতিতে পৌরবাসীর দুর্ভোগ লাঘব এবং নদকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কচুরিপানা অপসারণ কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ,জহুরুল হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, উপজেলা যুবদলের আহ্বায়ক মনজুরুল হোসেন মনজু, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক বিপ্লব মন্ডল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব রবিউল ইসলামসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় নেতৃবৃন্দ বলেন, নদ-নদী আমাদের প্রাকৃতিক সম্পদ। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

শরণখোলায় বাঘের আতঙ্ক, রাত জেগে পাহারা দিচ্ছেন তিন গ্রামের মানুষ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনসংলগ্ন তিনটি গ্রামে বাঘের উপস্থিতির খবরে...

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে কচুরিপানা পরিষ্কারে ছাত্রদল ও যুবদলের উদ্যোগ

দেওয়ানগঞ্জ প্রতিনিধি জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার ব্রহ্মপুত্র নদে জমে থাকা কচুরিপানা...

নাচোলে জনগণের হাতে আটক ১৮ বস্তা সার, জব্দ করল প্রশাসন

নাচোল প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অন্যত্র নিয়ে যাওয়ার সময়...

চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ নিহত ৩

কুমিল্লা প্রতিনিধি কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় পৌর কার্যসহকারীসহ...